• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

হরমুজ প্রণালি ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র, শক্ত অবস্থানে তেহরান

অনলাইন ডেস্ক / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

66

ইরানে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে—এমন দাবি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষণে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ বিশ্বের ৮০টি থিংকট্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করে এই তথ্য প্রকাশ করেছে।
বিশ্লেষণে বলা হয়েছে, সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেবল সীমিত মাত্রায় কৌশলগত আঘাত হানতে সক্ষম হয়েছে। তবে বৃহত্তর রণকৌশলগত লক্ষ্য অর্জনে তারা সফল হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের রাজনৈতিক কাঠামো ভেঙে দেওয়া, প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা বা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য ছিল—তা বাস্তবায়ন করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বরং ইরান প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধের নিয়ন্ত্রণ অনেকাংশে নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে।
বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি ইরানের পক্ষে গেছে বলে দাবি করা হয়। ‘অপ্রতিসম যুদ্ধ’ কৌশল ব্যবহার করে ইরান এ অঞ্চলে প্রভাব বজায় রেখেছে এবং মিত্রশক্তির পরিকল্পনা ব্যাহত করেছে।
গবেষণায় আরও বলা হয়েছে, সংঘাতটি এখন ‘ক্ষয়িষ্ণু যুদ্ধে’ পরিণত হয়েছে, যেখানে সময় ইরানের পক্ষে কাজ করছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে হয় প্রতীকী বিজয় দেখানো, নয়তো কোনো সুস্পষ্ট অর্জন ছাড়াই যুদ্ধ থেকে সরে যাওয়ার বিকল্প রয়েছে।
এ বিশ্লেষণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, কৌশলগত দিক থেকে ইরান পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা