• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রামপুরায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৪০ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

52

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোছা. লাইকা মিলিন (১৭) স্থানীয় একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শাহাদাত হোসেন জানান, সকালে ফজরের নামাজের পর মেয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পরে নিজ কক্ষে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তাদের বাসা বনশ্রীর ৭ নম্বর সড়কের ব্লক ডি-১৬ এর একটি ভবনের চতুর্থ তলায়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের কিছু মানসিক সমস্যা ছিল বলে উল্লেখ করেন তিনি, তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা