• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে খাটের নিচ থেকে প্রায় ২ মণ গাঁজা উদ্ধার, কারবারি গ্রেফতার দুপচাঁচিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে বাদীর সংবাদ সম্মেলন দৈনিক খবর পত্র সাংবাদিকের সুস্থ্যতা কামনা বিএনপি নেতা মতিন হত্যার ২৯ মাস: বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি নলকায় স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে অচল রাস্তা সচল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনায় শ্রেষ্ঠত্ব: প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ

৩ হাজার ৫ শত অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি / ৪০ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

45

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷

 

আজ শুক্রবার(২০মার্চ) সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়।

 

ফজলে হুদা বাবুল বলেন, “আমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।”

 

এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

 

ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা