• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

রাজশাহী প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

37

“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার ও নগদ আর্থিক সহায়তা দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুলি বেগম বলেন, ‘‘আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করছি না। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে। আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি’’।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘‘অসহায় টুলি বেগমের বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’- কে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসে ব্যাটারি চালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা পৌছিয়ে দিয়েছি। প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারাদেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার আগামীতে আর বড় পরিসারে এ কার্যক্রম অব্যাহত রাখবে’’।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি বিগত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া যখন কোন অসহায়ের খবর নজরে আসে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বির্নিমানের দিকে এগিয়ে যাবে’’।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা