• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

সলঙ্গায় অসহায় দম্পতি পেলেন ছাগল উপহার

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : / ৭৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

95

সলঙ্গায় অসহায় দম্পতি পেলেন ছাগল উপহার

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সলঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”। অসহায় ও সম্বলহীন বৃদ্ধ দম্পতি ওয়াহেদ-রহিমার জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে তাদের হাতে একটি ছাগল তুলে দিয়েছেন সংগঠনটি।
সলঙ্গা থানা সদর কুঠিপাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালের পরিত্যক্ত ভবনে মানবেতর জীবনযাপন করছেন এই দম্পতি।বার্ধক্যের ভারে ন্যুব্জ,নেই কোনো আয়-রোজগারের পথ।ঠিক এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” পরিবার।
আজ শনিবার সকাল ১০টায় সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ছাগলটি তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম মাস্টার,সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সাংবাদিক আনিছুর রহমান এবং মডারেটর শাহিদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি সহায়তা নয়,বরং এই ছাগলটি ভবিষ্যতে তাদের আয়ের একটি ছোট মাধ্যম হিসেবেও ভূমিকা রাখবে।
উল্লেখ্য,এর আগেও গত ঈদুল ফিতরে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনটি এই দম্পতির পাশে দাঁড়িয়ে ঈদ উপহার হিসেবে এক বস্তা চাল, শাড়ি-লুঙ্গি,পাঞ্জাবি,গরুর মাংস, পোলাও এর চাল,তেল,চিনি,লাচ্ছা, লবণ,আলু,পেঁয়াজ,সাবান ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
স্থানীয়দের মতে,এমন উদ্যোগ সমাজে মানবিকতার চর্চাকে আরও এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা