• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুপচাঁচিয়ায় নতুন কুড়ি স্পোর্টস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় হামের টিকাদান কর্মসুচী শুরু হয়েছে থাই ভিসা প্রতারক চক্রের সংঘবদ্ধ হামলার প্রতিবাদে এলাকাবাসির সংবাদ সম্মেলন। রামেকে মায়ের মৃত্যুর প্রতিবাদ করা সেনাসদস্যকে মারধর করে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ১ পলাশবাড়ীতে ধর্ষককে গ্রেফতারের দাবিতে শিশু শিক্ষার্থীদের মানববন্ধন প্রধানমন্ত্রীর সম্মাননা পেলেন শেরপুরের ডা. সাজিদ হাসান গাইবান্ধায় আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা, আঃরাজ্জাক সরকার পলাশবাড়ীতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এস এস সি,,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সলঙ্গায় আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা

বেঁচে আছেন নাকি মৃত? নেতানিয়াহুর অনুপস্থিতি নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম

অনলাইন ডেস্ক / ৫১ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

59

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত আছেন নাকি মৃত—এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তুঙ্গে। ইরানের আইআরজিসি তার কার্যালয় লক্ষ্য করে হামলার পর থেকে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি নিহত হয়েছেন। এই রহস্য আরও ঘনীভূত হয় যখন বেশ কয়েকদিন তাকে জনসমক্ষে বা মন্ত্রিসভার বৈঠকে দেখা যায়নি। এর মধ্যে তার কার্যালয় থেকে কিছু ভিডিও প্রকাশ করা হলেও নেটিজেনদের দাবি, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘ডিপফেইক’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

​বিশেষ করে একটি ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা যাওয়া এবং অন্য একটি ভিডিওতে কফিশপে কফি পানের সময় কাপের ভেতর কফির পরিমাণ না কমা নিয়ে ব্যাপক বির্তক শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এআই দিয়ে ভিডিও বানাতে গিয়ে এই সূক্ষ্ম ভুলগুলো থেকে গেছে। যদিও ইসরায়েলি প্রশাসন এসব দাবি নাকচ করে দিয়ে বলছে প্রধানমন্ত্রী সুস্থ আছেন, তবুও তার পরিবর্তে বিভিন্ন স্থানে প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের উপস্থিতি এবং প্রতিরক্ষামন্ত্রীর একক সক্রিয়তা সাধারণ মানুষের সন্দেহকে আরও উসকে দিচ্ছে। তবে সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহু নিজেই ক্যামেরা সামনে এসে ইরানের আলী লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার মাধ্যমে নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা