• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

রাজবাড়ী প্রতিনিধি / ৬৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

71

রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন, তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতে অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাড়ে তিন বছর বয়সী কন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে বাজার করতে বের হন সুমন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে যায় শিশু সাফিয়া। স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। তবে শিশু সাফিয়া সামান্য আঘাত পেলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, “এই আকস্মিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা