• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

চিরবিদায় নিলেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী নবনীন্দ্র বেহল

অনলাইন ডেস্ক / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

73

ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের প্রবীণ অভিনেত্রী নবনীন্দ্র বেহল আর নেই। সোমবার (১৬ মার্চ) ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। থিয়েটার, সিনেমা এবং ছোট পর্দা—সব মাধ্যমেই সমান দাপটের সঙ্গে কাজ করা এই গুণী অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কানু বেহল।

​মায়ের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় কানু বেহল লেখেন, “আমার শক্তি, আমার বিশ্বাস এবং আমার পথপ্রদর্শক। তোমার সেই উষ্ণ হাসি আর কৌতূহলী চোখগুলো আমি আজীবন খুঁজে বেড়াব।” শৈশব থেকেই অভিনয়ের প্রতি গভীর অনুরাগ থাকা নবনীন্দ্র মাত্র তিন বছর বয়সে অভিনয়ে হাতেখড়ি পেয়েছিলেন। দীর্ঘ ২৫ বছর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগে শিক্ষকতা করার পাশাপাশি অডিও-ভিজ্যুয়াল রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

​অভিনয়জীবনে তিনি গুলজারের ‘মাচিস’ এবং দিবাকর ব্যানার্জির ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’-এর মতো গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে কাজ করেছেন। তবে সাধারণ দর্শকদের কাছে তিনি বেশি পরিচিতি পান জনপ্রিয় ধারাবাহিক ‘ইশকবাজ’-এর কল্যাণী সিং ওবেরয় চরিত্র এবং ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কুইন’-এ কঙ্গনা রানাউতের দাদির চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া বিশাল ভারদ্বাজের ‘খুফিয়া’ ছবিতেও তাকে দেখা গেছে।

​তার স্বামী ললিত বেহলও ছিলেন একজন স্বনামধন্য অভিনেতা ও পরিচালক, যিনি ২০২১ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। নবনীন্দ্র বেহলের প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র মহলে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং গুনীত মঙ্গাসহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা