• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বিয়ের পিঁড়িতে ‘গহীন বালুচর’ খ্যাত নীলাঞ্জনা নীলা: চাইলেন দোয়া ও ভালোবাসা

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

85

ঈদের আনন্দ দ্বিগুণ করে ভক্তদের বড় এক সারপ্রাইজ দিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পরিণয় ঘটিয়ে চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। স্বামী কাউসার মাহমুদ সায়ান। আজ শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন এই অভিনেত্রী।

​জানা গেছে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিবাহ বন্ধন সম্পন্ন হয়েছে। বিষয়টি এতদিন গোপন রাখলেও উৎসবের দিনে ভক্তদের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায়ের কথা শেয়ার করলেন তিনি। নীলাঞ্জনা নীলা বলেন, “পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দীর্ঘদিনের বোঝাপড়ার পর আমরা নতুন জীবন শুরু করেছি। ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।” আগামী জীবনের জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

​নীলাঞ্জনা নীলা ২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে আলোচনায় আসেন। পরবর্তীতে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। নাটক ও সিনেমা— দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন এই গ্ল্যামারাস কন্যা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা