• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী পাংশায় চাঞ্চল্যকর তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধী / ৬৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

67

রাজবাড়ীর পাংশায় তহুরা বেগম (২২) নামে এক তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার আসামীরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (৩০) ও একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২৫)।অন্যদিকে ভুক্তভোগী তহুরা বেগম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা এলাকার বাসিন্দা।সে স্বামী পরিতোক্তা এবং তার ৪ বছরের এক মেয়ে আছে।বর্তমানে তিনি গাজীপুর এলাকায় বসবাস করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পাংশা উপজেলা সরিষা এলাকার জয়নাল মন্ডলের ছেলে সৌদি প্রবাসী সজল মন্ডলের সাথে তহুরা বেগমের টিকটকের মাধ্যমে পরিচয় হয়। আট মাসের সম্পর্ক গত মাসের ১৪ ফেব্রুয়ারী বিচ্ছিন্ন হয়।পরে সজলের বন্ধু আকাশ বিয়ে দেওয়ার কথা বলে পাংশা ডেকে আনে।এবং রাত ১১ টার পর বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে তাকে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল নিয়ে নেওয়া হয়।
পরে ভুক্তভোগী তহুরা বেগম পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করে।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান,ঘটনার পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়।গত মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে আসামীদের গ্রেফতার করা হয়।আসামীরা সত্যতা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামী আকাশ মন্ডলের নামে ৬ টি ও জামাল মন্ডলের নামে অস্ত্র, ডাকাতিসহ ৪ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা