• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি / ১২১ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

130

বগুড়ার শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ৩৫ টি ইটভাটায় ইট পোড়ানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে বেশ কয়েকটি ভাটা স্থাপন করা হয়েছে আবাদি জমিতে এবং কিছু ভাটা গড়ে উঠেছে আবাসিক এলাকার পাশেই। এসব ভাটার কারনে কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে, ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বায়ুদূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধি বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী,শিবগঞ্জ উপজেলায় ৩৭ টি ইট ভাটা রয়েছে এর মধ্যে ২ টি ইট ভাটার পরিবেশ অধিদপ্তরের বৈধ ছাড়পত্র আছে।
ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাদি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। একই সঙ্গে ভাটায় ১২০ ফুট উঁচু পাকা চিমনি ব্যবহার বাধ্যতামূলক এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সরেজমিনে কালুগাড়ী দাড়িদহের এম.এম.বি বিকস্,দোসীমানা রহবল এলাকার লাবীব এন্ড সাজিদ ব্রিকস্,পাকুরতলা রহবল এলাকায় মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স,আর.এম.এ ব্রিকস,মোকামতলা এলাকায় এম এম সি ব্রিকস এর ইটভাটা ঘুরে দেখা গেছে, এসব নিয়মের তোয়াক্কা না করেই ভাটা পরিচালিত হচ্ছে। কালুগাড়ী দাড়িদহের এম.এম.বি ব্রিকসের পাশের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,ভাটার ধোঁয়ার কারনে কয়েক বছর ধরে গাছে ফল ধরছে না। শিশুদের সর্দি-কাশি লেগেই আছে।ভাটার মালিক প্রভাবশালী হওয়াই ভয়ে কেও প্রতিবাদ করতে সাহস পায় না।
পাকুরতলা আর.এম.এ ব্রিকস এর পাশের এক ভুক্তভোগী বাসিন্দা বলেন, ভাটার ধোঁয়া আর ছাইয়ে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আগে জমিতে ভালো ফসল হতো, এখন ফলন কমে গেছে। বাচ্চারা প্রায়ই সর্দি-কাশি আর শ্বাসকষ্টে ভোগে। এই ভিটেমাটি ছেড়ে কোথায় যাব? আমরা শুধু সুস্থভাবে বাঁচতে চাই।
পরিচয় গোপন রাখার শর্তে কয়েকটি ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিভিন্ন দপ্তর ও প্রভাবশালী মহলকে ম্যানেজ করেই ভাটা চালাতে হয়।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান বলেন,আবাদি জমিতে ইটভাটা স্থাপন সরাসরি কৃষির জন্য ক্ষতিকর। ভাটার ধোঁয়া ও ছাই মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে, ফলে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদে খাদ্যনিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।

পরিবেশ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ বলেন,যে সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই তাদেরকে ইটভাটা বন্ধ করতে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে।জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, খুব শীঘ্রই অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা