• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন,

‎কুড়িগ্রামে কৃষিজমি ভূটানকে লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৬৬ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

41

‎কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি কেড়ে নিয়ে ভূটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। কৃষকদের দাবি প্রজন্মের পর প্রজন্ম ধরে আবাদ করা জমি ষড়যন্ত্রমূলকভাবে খাস খতিয়ানভুক্ত করে ভূটান রাজার কাছে লিজ দেওয়া হচ্ছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না।

‎বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া এবং সঞ্চালনা করেন ফারুক আহমেদ।

‎এ সময় বক্তারা বলেন, এই জমি আমাদের বাপ-দাদার রক্ত-ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না।

‎বক্তারা আরও অভিযোগ করেন, সরকার একদিকে কৃষকের উন্নয়নের কথা বলে, অন্যদিকে কৃষকদের শেষ সম্বল কেড়ে নিয়ে ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে।


‎সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংষ্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা এ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, এরশাদুল মিয়া সহ স্থানীয় কৃষক নেতারা বক্তব্য রাখেন।


‎সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়, ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল। ভূটান রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল। জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ।

‎নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ অবৈধ প্রক্রিয়া বন্ধ না হলে কুড়িগ্রামের সর্বস্তরের কৃষক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে তারা অনশন, মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা