• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কৃষি ও পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ: ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন

অনলাইন ডেস্ক / ৯০ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

96

দেশের জলাশয় পুনরুদ্ধার ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে বড় পরিসরে খাল খনন কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​প্রতিমন্ত্রী বলেন, “নদী ও খাল পুনর্খনন এখন সময়ের দাবি। যেসব জলাশয় অবৈধ দখলে রয়েছে, সেগুলো দ্রুত মুক্ত করা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে নিবিড় সমন্বয় করা হবে।

​একই সাথে তিনি এক ঐতিহাসিক রেফারেন্স টেনে বলেন, ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা দেশে প্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। বর্তমান সরকার সেই জনকল্যাণমুখী উদ্যোগকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা হাতে নিয়েছে।

​প্রতিমন্ত্রী জানান, খাল খননের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে। এতে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা