• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

কুষ্টিয়ায় হাউজিং এলাকা থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

73

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকা থেকে সামিয়া নিঝুম নামের এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাউজিংয়ের ই-ব্লক এলাকার একটি ভাড়া বাসার চতুর্থ তলার কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত সামিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার ছোট শালিখা গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে।

​বাড়ির কেয়ারটেকার রিয়াজ উদ্দিন জানান, নিঝুমের বাবা ফোন করে তাকে জানান যে তার মেয়ে ফোন ধরছে না। এরপর কেয়ারটেকার পাশের কক্ষের সাবলেটে থাকা ছাত্রীদের ডেকে নিঝুমের দরজায় ধাক্কাধাক্কি করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে নিঝুমের বাবার অনুমতি নিয়ে দরজা ভাঙার চেষ্টা করা হয়। দরজার ওপরের সিটকিনি আটকানো থাকলেও নিচের দিকে কিছুটা ফাঁকা হয়ে গেলে দেখা যায়, জানালার সাথে নিঝুমের নিথর দেহ ঝুলছে।

​একই বাসায় সাবলেটে থাকা অন্য শিক্ষার্থীরা জানান, নিঝুম গত ২২ জানুয়ারি ওই কক্ষে উঠেছিলেন। মাত্র কয়েকদিন আগেই তিনি বাসাটি ভাড়া নিয়েছিলেন।

​মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, সামিয়া অত্যন্ত মেধাবী ছিলেন। আর মাত্র এক বছর পরেই তিনি চিকিৎসক হিসেবে বের হতে পারতেন। এমন করুণ মৃত্যুতে কলেজ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। তিনি ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা