• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দুপচাঁচিয়ায় সাংবাদিক রায়হানের মাতার ইন্তেকাল গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন পলাশবাড়ীতে আগাম বৃষ্টির তাণ্ডব পানির নিচে ধান, দিশেহারা নিম্নাঞ্চলে কৃষকরা পলাশবাড়ী শহর আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি বগুড়ার শেরপুরে অবৈধভাবে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগ ‎ জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আটক ১,পলাতক এর বিরুদ্ধে মামলা ঢোলভাঙ্গা হাই স্কুল ও কলেজে শিক্ষকদের লাগামহীন অনিয়ম, ব্যাহত শিক্ষার পরিবেশ

গাইবান্ধা-৩ আসনে ভোটার বেড়েছে ২৭ হাজারের বেশি নারী ভোটার সংখ্যায় এগিয়ে

শাহ্ মো মুশফিকুর রহমান, স্যাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

163

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উল্লেখযোগ্য হারে ভোটার সংখ্যা বেড়েছে। প্রণীত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এ আসনে নতুন করে যুক্ত হয়েছেন ২৭ হাজার ৯০৫ জন ভোটার। যারা এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৮০ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৬ হাজার ১৮৫ জনে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী এ আসনে পুরুষ ভোটার রয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৯ জন। গত নির্বাচনের তুলনায় এবারে হিজড়া ভোটারের সংখ্যাও বেড়েছে।
পলাশবাড়ী উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। ত্রয়োদশ নির্বাচনে তা বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন। ফলে এ উপজেলায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১১ হাজার ১৪০ জন।
অন্যদিকে সাদুল্লাপুর উপজেলায় ১১টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৭১ জন। এবারের নির্বাচনে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার ৮৩৬ জনে। এ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১৬ হাজার ৭৬৫ জন।
গাইবান্ধা-৩ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৬টি এবং ভোটকক্ষ রয়েছে ৯৫৮টি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা