• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বগুড়া-২ শিবগঞ্জ আসনে নির্বাচনী লড়াইয়ে ফিরলেন মান্না, জিন্নাহ ও তালু

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৩০ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

134

বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ফিরেছেন তিন প্রার্থী। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় নির্বাচনী মাঠে নতুন করে গতি এসেছে।

রবিবার (১১ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন-
নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না,জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ,স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।
এর আগে গত ২ জানুয়ারি দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির অভিযোগে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন পর্যায়ক্রমে রেজাউল করিম তালু, শরিফুল ইসলাম জিন্নাহ এবং সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার আপিল মঞ্জুর করে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এ সিদ্ধান্তের ফলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা