• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

বগুড়া জেলা প্রতিনিধি / ১৩৬ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

143

১৭ বছর পর নির্বাচনী রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ, তৃণমূলে ব্যাপক উদ্দীপনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে বিএনপির স্থানীয় শীর্ষ নেতারা এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শিগগিরই বগুড়ায় আসবেন তারেক রহমান
মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। এবারের নির্বাচনে তিনি বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি আরও জানান, তারেক রহমান বগুড়াবাসীর কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও নিজের জন্য দোয়া চেয়েছেন। খুব শিগগিরই তিনি বগুড়ায় আসবেন এবং তার আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনার আয়োজন করা হবে।
দুই আসনেই প্রার্থী
দলীয় সূত্র জানায়, তারেক রহমান এবার বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর ঢাকা-১৭ আসন থেকেও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে তার সরাসরি নির্বাচনী মাঠে নামা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন দলীয় নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা