• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের মান্না ও জাপার জিন্নাহ সহ ৪ জনের মনোনয়ন বাতিল

বগুড়া জেলা প্রতিনিধি / ১৩৯ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

145

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ সহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ আদেশ দেন। এ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফ নামায় তথ্যের গরমিল থাকায় মনোনয়ন বাতিল করা হয় এবং ওই আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহর আয়কর এর টেন বি কাগজ হলফ নামায় না থাকায় ও পলাতক থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

তথ্যে গরমিল থাকায় মনোনয়ন বাতিল হওয়া আরো দুজন প্রার্থী হলেন গণ অধিকার পরিষদের সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

ওই আসনে বৈধ প্রার্থী হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।

নির্বাচনের তফসিল অনুযায়ী শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শুরু করা হয়। এসময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম সহ জেলা প্রশাসন সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

তফসিল অনুযায়ী কাল মনোনয়নপত্র দাখিল এবং ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।
১০ থেকে ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তি, ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা