বগুড়া জেলা ও দুপচাঁচিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০জানুয়ারি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওয়ারেন্টের আসামী গাজিউর রহমান(৬৫), মাবিয়া বেগম, ফাতেমা খাতুন(২১), আব্দুল হামিদ, রেজানুর তালুকদার রাজিব(৩২), ইমন, জুয়া মামলায় হায়দার আলী(৪৯), আমজাদ আলী(৫৩), আনোয়ার হোসেন(৫০), সাইফুল ইসলাম(৫০), মাদক মামলায় আলামিন(২৩), ওমর ফারুক(২১), ইব্রাহীম আলী রনি(৪০), ঠান্টু প্রামানিক(৪০), আশরাফুল ইসলাম(২৪), রকি হাসান(২৭), মাদক সেবনের অভিযোগে শাহজাহান আলী(৪৫), আরিফুল ইসলাম(২৫), ফিরোজ হোসেন(২৭), নাজিমুদ্দিন(২৫), চুরি মামলায় নাহিদ ইসলাম(৩০) ও সন্দেহ ভাজনে বাহাদুর রহমান(৪৫), সোহাগ সোনার(৩৪) ও মনোয়ার হোসেন(১৯)।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিভিন্ন অভিযোগে ২৩জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের ১১জানুয়ারি রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।