• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

ধর্মের মুখোশ পরে যারা ক্ষমতার বাণিজ্য করে, তারা দেশের ভাল চায় না— মীর শাহে আলম

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১০৩ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

111

 

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল বিহারের মাঠে বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নে ধানের শীষের পক্ষে যেন মানুষের ঢল নেমেছিল। রবিবার বিকেলের শেষ আলোয় বিহার উচ্চ বিদ্যালয় মাঠজুড়ে হাজারো নেতাকর্মী, গ্রামীণ জনতা আর তরুণের উদ্দীপনায় রাজনৈতিক মহা-সমাবেশে পরিণত হয় বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলমের কর্মীসভা।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের এমপি প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। প্রিয় নেতা মীর শাহে আলমকে এক নজর দেখতে নেতা-কর্মীদের পাশাপাশি হাজারো নারী-পুরুষ কর্মীসভায় আসে, এতে কর্মীসভা জনসমূদ্রে পরিণত হয়। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মীর শাহে আলমের বক্তব্য শোনেন হাজারো মানুষ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরশাসনের অবসান শেষে শিবগঞ্জ আজ জেগে উঠেছে, ধর্ম ব্যবসায়ীদের পরাজিত করে ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে। দেশপ্রেমিক নেতা তারেক রহমানের নেতৃত্বেই দেশজুড়ে ধানের শীষের বিজয় হবে, মানুষের মুক্তির বিজয়।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন,
‘যারা অতীতে আন্দোলনের সময় আমাদের পেছনে ছুরি মেরেছে, আজ তারাই সুযোগ বুঝে আবার ঘোলাজলে মাছ ধরতে চায়। জনগণ বুঝে গেছে, ধর্মের মুখোশ পরে যারা ক্ষমতার বাণিজ্য করে, তারা কখনোই দেশের মঙ্গল চায় না। তাদের পিআর পদ্ধতির দাবি দেশের জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিও নর্দমায় ভেস্তে যাবে।
সভাপতিত্ব করেন বিহার ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।
এ সময় আরো বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, আফছার আলী, তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার হাসান শাওন।
এসময় উপজেলা ও বিহার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অন্তত ১০ হাজার মানুষ উপস্হিত ছিলেন। উপস্হিত নেতা-কর্মী ও সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ধানের শীষের দাওয়াত পৌছানোর আহবান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা