• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ভাড়ায়’ আনা হয়েছিল ইট বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার দুপচাঁচিয়ায় হত্যা মামলায় পিতা সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মেয়ের সংবাদ সম্মেলন সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী বগুড়ার শেরপুরে প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ একাধিকবার চুরির শিকার বান্নীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,থানায় অভিযোগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন

ক্ষমতার শুরুতেই নজিরবিহীন ত্যাগ! ডিউটি ফ্রি গাড়ি ও প্লট বর্জন করলেন বিএনপির এমপিরা

অনলাইন ডেস্ক / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

121

রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে আয়োজিত সংসদীয় দলের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত (ডিউটি ফ্রি) গাড়ি কিংবা সরকারি বরাদ্দের কোনো প্লট গ্রহণ করবেন না।

​বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জনগণের প্রত্যাশা এবং রাজনৈতিক নৈতিকতাকে অগ্রাধিকার দিতেই এই কৃচ্ছ্রসাধন ও ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান। শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে ‘সংসদ নেতা’ ও পরবর্তী ‘প্রধানমন্ত্রী’ হিসেবে নির্বাচিত করা হয়। এদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৪৯টি গাড়ি প্রস্তুত করে সংসদ ভবনে পাঠানো হয়েছে, যাতে শপথ গ্রহণ শেষে মন্ত্রীরা নিজ গন্তব্যে ফিরতে পারেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা