• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ-গণসংযোগ করেছে-মোদাব্বের হোসেন

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৬৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

71

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে‌ লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেছে নীলফামারী-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মোদাব্বের হোসেন।

মঙ্গল ও বুধবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও জনমত গঠনে উপজেলার বাহাগিলী, নিতাই ও কিশোরগঞ্জ সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়নের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ।

সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি একটি সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের এক স্পষ্ট রূপরেখা। কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে, সমাজে বৈষম্যের অবসান ঘটবে এবং দেশ পরিণত হবে একটি সুখী,সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় বরং জনগণের স্বপ্ন পূরণ ও অধিকার প্রতিষ্ঠার বাস্তব পরিকল্পনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা