• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

তারেক রহমানের ৩১ দফায় আগামীর বাংলাদেশ বিশ্বে হবে রোল মডেল- সাংবাদিক মোদাব্বের হোসেন

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

114

 

বিএফইউজের সাবেক সিনিয়র ভাই প্রেসিডেন্ট, নীলফামারী—৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, সকল অন্যায়, দুনীর্তি, বৈষম্যমুক্ত সমাজ গঠনে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তারেক রহমানের ৩১ দফায় আগামীর বাংলাদেশ বিশ্বে হবে রোল মডেল। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।
তিনি বুধবার রাতে কিশোরগঞ্জ উপজেলার স্থানীয় প্রেস ক্লাবে গণমাধ্যমকমীর্দের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন ১৬ বছর কেউ ভোট দিতে পারেনি। বিএনপি ভোটের মাধ্যমে দেশের গনতন্ত্র ফিরিয়ে আনবে। একটি মহল ভোট বানচালে ষড়যন্ত্র করছে। সবাইকে সজাগ থাকতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আমি দুর্দিনে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখেছি, বর্তমানেও আমার সম্পর্ক ভাল আছে। শৈরাচার সরকারের আমলে আমার পরিবার কত মামলা, হামলা,নির্যাতনের শিকার হয়েছে। যা কল্পনার বাহিরে। আমি ঢাকা শহরে রাজপথে আন্দোলন করেছি। বিভিন্ন মিটিং, মিছিলে অংশগ্রহন করেছি। বিএনপি করার কারনে আমার জমি দখল করে নিয়েছে সেই শৈরাচার সরকারের লোকজন। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে। দল যদি আমাকে না দেয়। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ ও ৩১ দফার প্রচার করে জয় নিশ্চিত করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল প্রতিনিধি ফজল কাদির, করতোয়া প্রতিনিধি আবু হাসান শেখ তনা,আজকের পত্রিকা সিএসএম তপন,মানব কন্ঠ প্রতিনিধি বিপিএম জয়,দৈনিক বাংলা প্রতিনিধি সামসুজ্জামান সুমন, দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম, জনবানী প্রতিনিধি রাশেদ নিজাম,খোলা কাগজ প্রতিনিধি মাফি মহিউদ্দিনসহ আরো অনেকে।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী বিট্রেন, বিএনপি নেতা আব্দুল মান্নান, আয়নাল হক, তার সমর্থকরা।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা