• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

উজ্জল চক্রবর্তী রাজবাড়ী প্রতিনিধি / ২১৫ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

129

রাজবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

রাজবাড়ী মহিলা পরিষদের সভাপতি ডা. পূর্ণিমা দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নমিতা দাস, লিগ্যাল এইডস সম্পাদক রেহেনাজ পারভীন সালমা, হরিজন ঐক্য পরিষদের আহ্বায়ক রাজেশ কুমার মণ্ডল, সাবেক যুগ্ম মহাসচিব বাসুদেব মণ্ডল, সিপিবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ মিয়া, উদীচী রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এজাজ আহমেদ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির সদস্য অরুণ কুমার সরকার, ধীরেন্দ্রনাথ দাস, ফকির শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম স্বপন ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান।

এসময় বক্তারা বলেন, “আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না হলে সমাজে বিভাজন বাড়বে। ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। অতীতে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার এখনো হয়নি। অবিলম্বে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

তারা আরও বলেন, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা