• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

“শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবন, উদ্বোধন করলেন ইউএনও”

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

60

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে সোমনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুর রশীদ মন্ডল,আল মিজান মাহিন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধন শেষে ইউএনও মোঃ আল ইমরান শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সাথে ছবি তোলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। নবনির্মিত এই ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত ও আনন্দদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকসহ সকলকে একসাথে কাজ করতে হবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী বকশের বলেন, নবনির্মিত ভবন উদ্বোধনের জন্য উপজেলা প্রশাসন ও সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন ভবন শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে।

অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা