• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

কিশোরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৯০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

58

 

নীলফামারীর কিশোরগঞ্জে বুধবার যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মিনি স্টেডিয়াম মাঠে সন্ধ্যা ৬ টায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজনের সঞ্চালনায় আলোচনা সভা হয়।

এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম,
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বিশিষ্ট কন্ঠশিল্পি বেবী নাজনীন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম প্রমুখ।
এতে কিশোরগঞ্জ উপজেলা, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন,বাংলাদেশের জনগণ একটি কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্রকে এখানে বন্দি করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেটি বাস্তবায়ন হলে জনগণ প্রকৃত স্বাধীনতা ফিরে পাবে।

তারা আরও বলেন রাষ্ট্র-সংস্কারের ৩১ দফা শুধুমাত্র বিএনপির একটি নির্বাচনী ইশতেহার নয়, এটি একটি বৈপ্লবিক রূপরেখা। এই কর্মসূচি বাংলাদেশের জনগণের মুক্তির সনদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার বহন করছে।”
রাষ্ট্র-সংস্কারের ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় দীর্ঘমেয়াদি সংস্কার আসতে পারে, যা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা