বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে উপজেলার যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম নেতৃত্বে নীলফামারীর কিশোরগঞ্জে মঙ্গলবার বিকেলে স্থানীয় স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে একটি র্যালি বের করেন। সেখানে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
র্যালিটি স্থানীয় স্টেডিয়াম থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়াম এসে র্যালিটি শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর সরকার,সাধারণ শাহিন আখতার,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ,সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু,সিনিয়র যুগ্ন আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পুসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন বিলু,সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক হাসানুর রহমান,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম মোর্শেদ,সৈয়দপুর রাজনৈতিক জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন,পলাশ,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল,সদস্য সচিব রাসেল প্রামানিক,উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী,সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লাহ, নিতাই ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম মওলাসহ উপজেলার সকল উনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।