• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান”

কিশোরগঞ্জে সততা ষ্টোর উদ্বোধন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চেক বিতরণ

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

58

নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষার্থীদের সততা চর্চায় ও সততায় গড়ে তুলতে সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে পানিয়ালপুকুর স্কুল এন্ড কলেজে সততা ষ্টোরটি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা ষ্টোরটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আ. ফ. ম শাওনুল হক শাওন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সহকারি অধ্যাপক হেলাল মাহমুদ ও সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মোনহাজিল ইসলাম ও জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মালেক। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা-সততা সৃষ্টিতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা ষ্টোরটি স্থাপন করা হয়।
এর আগে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পিবিজিএস স্কীমের চেক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির ২০ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রত্যেককের মাঝে চেক বিতরণ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা, নজরুল প্রতিযোগিতা, রচনা, গান, আবৃত্তি, ফুটবল, বউচি খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কারও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা