• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

অনলাইনে জুয়া খেলার দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১৮৭ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

158

 

নীলফামারীর কিশোরগঞ্জে ওয়াইফাই সংযোগ ভাড়া ও ফ্ল্যাক্সিলোড দিয়ে দোকান ঘরে রাতে চলছে অনলাইন জুয়া খেলার আসর। সেই আসরে হানা দিয়ে দোকানের মালিকসহ দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত দোকান মালিক ও অনলাইন জুয়াড়ি দুইজনকে পৃথক বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নে বাংলা বাজার নামক স্থানে তাদেরকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত দোকান মালিক আতিকুল ইসলামকে (২৪) দুই মাস ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে (২৮) পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আতিকুল ইসলাম ছিট রাজিব বাংলা বাজার গ্রামের সাইয়াদার রহমানের ছেলে, মিন্টু একই গ্রামের রোস্তম আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী জানান, ওয়াইফাই সংযোগ ভাড়া ও মোবাইলে টাকা লোড দিয়ে একটি ফ্ল্যাক্সিলোডের দোকান ঘরে নিয়মিত উঠতি বয়সের যুবকদের নিয়ে রাতে অনলাইন জুয়া খেলার আসর বসে বলে অভিযোগ পায় ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় পুলিশসহ সেই দোকানে বসা অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয় দোকান মালিক আতিকুল ও অনলাইন জুয়াড়ি মিন্টুকে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে দোকান মালিককে ২ মাস ও অপরজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই দোকানে নিয়মিত অনলাইন জুয়ার আসর বসতো। খবর পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃত একজনকে ২ মাস ও অপর একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা