আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ-মর্যাদা) মীর শাকরুল আলম সীমান্ত, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম মুকুল ও তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যৌথ সভায় আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে নানা কৌশলসহ নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।