• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি দেশে উৎপাদিত অ্যালকোহলে লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট বসছে ঢাকায় কনসার্ট করতে আসছেন অনুপম রায়! জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ নার্সদের ইউনিফর্মে বদল ও পেশাগত মর্যাদা নিয়ে কঙ্গনা রানাউতের সরব বার্তা বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার রামিসা হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেলের স্ত্রীকে জয়পুরহাটে ২ ঘন্টা পর সড়ক অবরোধের তুলে নিয়ে যানবাহন স্বাভাবিক হয়েছে বগুড়ায় শেরপুর দই ঘর নামক প্রতিষ্ঠানে যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

হরিপুরে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৯৩ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

63

 

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে চারটায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি হরিপুর নিজ কার্যালয় থেকে কালিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে সেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সেচ্ছাসেবক দলকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বক্তারা জানান, বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা তুলা,বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ,ও চেয়ারম্যান মহোদয় ইসমাইল হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম সম্পাদক মো. আমান উল্লাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মো. জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা