• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
‎শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা বাবলু রেলওয়ে প্রকল্পে জমি অধিগ্রহণ: ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন কুড়িগ্রামে শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ১৮৯টি পরিবারের মাঝে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক

গাঁজা সেবনের দায়ে ৩ ব্যাক্তিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১১৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

73

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাদখানা ইউনিয়নে গাঁজা সেবনের সময় গাঁজাসহ ৩ জনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ আদেশ দেন।

জানা গেছে, চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ী হাট সংলগ্ন ক্যানেলের পাশে তিন ব্যাক্তি মাদক (গাঁজা) সেবন করছেন-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুলাগাড়ী বাবুপাড়া গ্রামের আইনাল চন্দ্র রায়ের ছেলে শ্রী জীবন রায়(২৫),কেল্ল্যাবাড়ী গ্রামের শ্রী কালিচরনের ছেলে শ্রী সুজন রবিদাস(২২)কাটগাড়ী গ্রামের রমজান আলীর ছেলে নবাব(২০)।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন, গাঁজা সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ৩ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থানায় হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই উল্লেখ করে তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা