• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই শেরপুরে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত

রড কেটে খেলো দুর্বৃত্তরা

মু. আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

62

 

সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর ( চাঁনপুর) এলাকায় RDB ভাটার পার্শ্ববর্তী চাঁনপুরি দহ নামক জলাধারের উপরের ব্রিজের রেলিং ভেঙে রড বের করে নিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় গতরাতে ( ১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। সাধারণত পার্শ্ববর্তী এলাকার কিছু নেশাগ্রস্থ দুর্বৃত্ত সংঘ রাতে বিভিন্ন জায়গায় এ ধরনের ছোটখাটো চুরি গুলো করে থাকে। ব্রীজটি ব্রহ্মগাছা থেকে ধানগড়া পর্যন্ত একটি প্রধান সড়কে অবস্থিত এবং বেশ মজবুত। এলাকার এবং ঐ রুটের প্রায় সকল হালকা ও ভারী যানবাহন ও মানুষ ব্রীজটি প্রতিনিয়ত ব্যবহার করেন করেন। এরকম চলমান একটি রাস্তায় রাষ্ট্রীয় সম্পদের এ ধরনের ক্ষতি মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না এলাকাবাসি। সচেতন মহল বলেন, এ ধরনের ছোট ছোট অপরাধগুলো থেকেই পরিপক্ক হয়ে ওঠে দুর্বৃত্তদের দল। পরবর্তী পর্যায়ে এরাই এলাকাজুড়ে মাদকদ্রব্য বিক্রয়, গরু চুরি, মেশিন চুরি এমনকি ডাকাতি সহ নানারকম অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করে। পাশ্ববর্তী লোকেরা আরো জানান, ব্রিজের পাশে অবস্থিত ইটের ভাটায় বিভিন্ন রকম দামি যন্ত্রপাতি, ড্রাম ট্রাক ইত্যাদি খোলা অবস্থায় থাকে। দুর্বৃত্তদের নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধরনের ক্ষতি সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ আশা করছেন সকলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা