• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

দুপচাঁচিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৯০ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

84

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৮আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের টিসিবির পন্য বিক্রয়ের উদ্বোধন

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জারিন তাসনিম নিলয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোখলেছার রহমান ভুট্টু, মৎস্য চাষী ইছাহাক আলী প্রমুখ। পরে ৩জন সফল মৎস্য চাষী ও একজন সংগঠক সহ মোট ৪জনকে উপজেলা মৎস্য অফিসের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা