“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন।
পরে শহীদ হাফিজার রহমান অডিটোডিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ,উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম,ক্ষেত্র সহকারী মাহমুদুল নবী,মৎস্য চাষী রফিকুল ইসলাম, খোরশেদ আলম কাজল।
আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন মৎস্য চাষীকে ক্রেস্ট প্রদান করা হয় এরা হলেন উজ্জ্বল হোসেন,ময়নুল ইসলাম,রনি রহমান,এবিএম মাসুদ রানা,তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় জেলেরা অংশ নেন।