• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

দুপচাঁচিয়ায় নতুন পরিসরে পৌর মাছ বাজার মৎস্য আড়তের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

286

দুপচাঁচিয়া উপজেলায় নতুন জায়গায় আধুনিক পরিসরে মৎস্য আড়তের উদ্বোধন করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বগুড়া-নওগাঁ সড়কের সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন পুরাতন কাঁচাবাজার এলাকার দক্ষিণ পার্শ্বে স্থাপিত এ আড়তটির উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন বসাক, সাবেক পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক ও রেজানুর তালুকদার রাজিব, উপজেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আছির উদ্দিন, মৎস্য চাষী আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া চার তারা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মহিদুল ইসলাম, বিসমিল্লাহ মৎস্য আড়তের স্বত্বাধিকারী ওমর ফারুক, একতা মৎস্য আড়তের স্বত্বাধিকারী শামীম উদ্দিন, বাপ্পি মৎস্য আড়তের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন এবং তাহের মৎস্য আড়তের স্বত্বাধিকারী আবু তাহের আকন্দ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, পাঁচজনের সমন্বয়ে ‘পৌর মাছ বাজার’ নামে আড়তটি পরিচালিত হবে। নতুন এই আড়ত চালু হওয়ায় স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ক্রেতারা সুবিধা পাবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা