• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী

সাদুল্লাপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

68

 

 

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। যুব সমাজের মধ্যে যে অদম্য স্পৃহা আছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, প্রেসক্লাব সাদুল্লাপুরে সভাপতি নেয়ামুল আহসান পামেল।এছাড়াও বক্তব্য রাখেন উদ্যোক্তা
কাজল রেখা, মারুফ, ফেরদাউস প্রমুখ। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবকদের ঋণের চেক প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা