প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ এর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ওয়াল্ড ভিশন এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে ও দিবসটি উপলক্ষে র্যালি, মাছের পোনা অবমুক্তকরন,পরিস্কার পরিছন্নতা অভিযান,গাছের চারা বিতরণ,পায়রা অবমুক্তকরন করা হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রীতম সাহা, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহাজাদী, সমবায় অফিসার জাকিয়া সুলতানাসহ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,সুধিসমাজের নেতৃবৃন্দ প্রমুখ।