• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ। একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা ১ দিনের বেতনের টাকায় হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১

ঠাকুরগাঁও প্রতিনিধি / ২০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

25

 

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া আরাজি ডাংঙ্গী পুকুর এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন ওরফে ঝালাই সুমন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ডাংঙ্গী পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ সুমনকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা