• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ। একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা ১ দিনের বেতনের টাকায় হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ

জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ।

সাদুল্লাপুর (গাইবান্ধা)প্রতিনিধি / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

20

 

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বোয়ালীদহে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মৃত জলিলের স্ত্রী ছমেলা বেগম। অভিযোগ উঠেছে, পুলিশের উপস্থিতিতেই মোফাজ্জলের ছেলে সালাম, কালাম ও মাহামুদুলের হামলায় তিনি গুরুতর জখম হন।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় ছমেলা বেগমের মাথায় সাবল দিয়ে আঘাত করা হলে তার মাথায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। এদিকে প্রতিপক্ষের হামলা থেকে মাকে রক্ষা করতে গেলে ছমেলা বেগমের ছেলে সাইফুল ইসলামও হামলার শিকার হয়ে আহত হন। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা