• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ‘ধর্ম শ্বশুর’ গ্রেপ্তার টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ। একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা

১ দিনের বেতনের টাকায় হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ

ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

33

 

 

সরকারি কর্মসূচির পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করলেন হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। নিজেদের মাত্র এক দিনের বেতনের টাকায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অব্যবহৃত ও পতিত জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন তারা। তাদের এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন পুরো এলাকায় প্রশংসায় ভাসছে।

মঙ্গলবার ০৭ জুন ২০২৬ তারিখে উপজেলা প্রশাসনের 15-20তম গ্রেডের কর্মচারীদের যৌথ উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের আনাচে-কানাচে পড়ে থাকা পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগিয়ে প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে নিম, লেবু, পেয়ারা, মেহেদি, লাল গোলাপ ও লাল জবাসহ নানা পদের গাছ।

উপজেলা প্রশাসনের কর্মচারী জনাব মো: শহিদুল ইসলাম এর নেতৃত্বে এই গাছ লাগানোর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কর্মচারী সর্বজনাব মো: সোহেল রানা, মো: রবিউল ইসলাম ও সুদেব পালসহ 20তম গ্রেডের অন্যান্য কর্মচারীবৃন্দ।
এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের বিষয়ে জানতে চাইলে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব চন্দন কর গভীর সন্তোষ প্রকাশ করে বলেন,

উপজেলা প্রশাসনের কর্মচারীদের এমন উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসার যোগ্য। কর্মচারীরা নিজেদের বেতনের টাকা দিয়ে যেভাবে চত্বরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের সুরক্ষায় এগিয়ে এসেছেন, তা অন্যদের জন্য অনুকরণীয়।” তিনি আরও যোগ করেন, “এই চমৎকার ধারাবাহিকতা যদি দেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া যায়, তবে বর্তমান সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ সফলভাবে বাস্তবায়ন করা অনেক সহজ হবে।”
এধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হরিপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে হরিপুর উপজেলা প্রশাসনের কর্মচারীদের এই ক্ষুদ্র অবদান সমাজের অন্যান্য স্তরের মানুষকেও গাছ লাগাতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা