• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, পুরস্কার ও গাছের চারা বিতরণ শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সন্মাননা প্রদান শেরপুরে ৩৩৩ অসহায় পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন অনলাইন আম বিক্রি করে বদলগাছীর তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের ভাগ্যবদল হরিপুরে ক্যান্সার লিভার ও হৃদরোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

28

 

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের শিকার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর রক্ষায় রবিবার (৫ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপি জেলা সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ ময়দুল ইসলাম র‌নি সহ এনসিপির অনান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন,
ধরলা নদীর ভাঙনে প্রতিবছর বহু মানুষ ঘরবাড়ি ও আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন প্রতিরোধে গৃহীত বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা ভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের জানমাল ও সম্পদ রক্ষা এবল নদীভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা