গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২৯ জুন) বিকেলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয় মাঠে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক তালুকদার কাজল, ইউনুছ আলী মহলদার মানিক, বিএনপি নেতা জাহিদুর রহমান চম্বুক, গাজিউর রহমান গাজী, জামাল উদ্দিন, যুবদল নেতা আশরাফুল আলম, মহিলাদল নেত্রী নাছরিন সুলতানা, জেসমিন আক্তার ও পরশমনি খানম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের (এডহক) সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু এমরান হোসেন প্রামানিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের প্রত্যাশায় দোয়া করা হয়।