• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন এস বি সাইবার নেটওয়ার্কের আয়োজনে শেরপুরে প্রবীণদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট কুড়িগ্রামে একটি গ্রামের কারো ভাগ্যে জোটেনি এক টুকরো কোরবানির মাংস, নদীভাঙন আতঙ্কে দিন পার কুড়িগ্রামে সহস্রাধিক অসহায় মানুষ পেল HASENE-এর কোরবানির মাংস সাতবারের সাবেক এমপি দবিরুল ইসলাম আর নেই দুপচাঁচিয়ায় কোরবানির পশুর চামড়ার বাজারে ধস, নামমাত্র দামে বিক্রি ‎বগুড়ার শেরপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত, আহত ৪ পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখতে যুদ্ধ কামার শিল্পীদের জয়পুরহাটে কোরবানী ঈদে মাংশ টাকার জন্য কাঠের খাইটা কদর বেশী বেশি চিল্লায় তাই গরুর নাম রাখছি নাসিরুদ্দিন পাটোয়ারী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি / ২৯ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

35

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬ এর আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ গোলজার হোসেনের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, জিপি অ্যাডভোকেট মো. ছালামত আলী প্রামানিক, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, ক্রীড়া সংগঠক সুব্বা সহ অন্যান্যরা। তিন দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করেন জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬ টুর্নামেন্টে অংশ গ্রহণকারী ৮ টি ক্রিকেট দলগুলো হলো, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা,ভাদসা স্কুল,কেজি স্কুল, তেঘর স্কুল, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়,মীরগ্রাম স্কুল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে। দুপরে খেলোয়াদের খাবারে ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা