গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি
/ ১৭
Time View
Update :
সোমবার, ১৮ মে, ২০২৬
Share
গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন: রিপন সভাপতি ও বকুল সাধারণ সম্পাদক
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৪৯৪) ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রিপণ-কে সভাপতি এবং বকুল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই ত্রি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পর সাধারণ শ্রমিক ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবগঠিত কমিটির সভাপতি রিপণ এবং সাধারণ সম্পাদক বকুল এক যৌথ বার্তায় সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, "শ্রমিক ঐক্য জিন্দাবাদ—এই স্লোগানকে সামনে রেখে আমরা মেহনতি শ্রমিক ভাইদের স্বার্থ...
23
গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৪৯৪) ত্রি-বার্ষিক কাউন্সিল শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে রিপণ-কে সভাপতি এবং বকুল-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই ত্রি-বার্ষিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটি ঘোষণার পর সাধারণ শ্রমিক ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
নবগঠিত কমিটির সভাপতি রিপণ এবং সাধারণ সম্পাদক বকুল এক যৌথ বার্তায় সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, “শ্রমিক ঐক্য জিন্দাবাদ—এই স্লোগানকে সামনে রেখে আমরা মেহনতি শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষায় এবং পরিবহন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”