• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

রাশেদুল হক সভাপতি, মেহেদী হাসান সাধারণ সম্পাদক দুপচাঁচিয়া ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৫৯ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

177

দুপচাঁচিয়া ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি রাশেদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য মতিউর রহমান খন্দকার, খোকন খান, জুয়েল হোসেন, আয়ুব হোসেন, জিল্লুর রহমান, আসলাম হোসেন, অশোক কুমার, মকলেসার, রাফি, রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে গোলাম ফারুক ও অশোক কুমার সাহাকে উপদেষ্ট, রাশেদুল হককে পুনরায় সভাপতি, মতিউর রহমান খন্দকারকে সহসভাপতি, মেহেদী হাসানকে পুনরায় সাধারণ সম্পাদক, মারুফ হোসেন প্রামানিককে সহসাধারণ সম্পাদক, নাজমুল হাসান মামুনকে কোষাধ্যক্ষ, খোকন খাঁনকে সাংগঠনিক সম্পাদক, জুয়েল হোসেনকে প্রচার সম্পাদক, মফিজুল ইসলাম ও শফিকুল ইসলামকে কার্যকরী সদস্য মনোনীত করে আগামী দুই বছরে জন্য ২৯ সদস্য বিশিষ্ট দুপচাঁচিয়া ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা