• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফুল শিক্ষাবৃত্তি-২০২৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত বিএনপি নেতা আবু সাঈদের ব্যতিক্রমী উদ্যোগ, বিদ্যালয়ে বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ফুটবল বিতরণ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ জমি-সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী হামলা: আশঙ্কাজনক অবস্থায় রংপুর হাসপাতালে প্রেরণ। একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপণ করলেন হরিপুরের সরকারি কর্মচারীরা ১ দিনের বেতনের টাকায় হরিপুর উপজেলা চত্বরে কর্মচারীদের বৃক্ষরোপণ পরিবর্তন ,রাজিয়া সুলতানা আনিকা দুপচাঁচিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত কিশোরগঞ্জে মাছের উৎপাদন বাড়াতে ৬ চাষিকে মৎস্য উপকরণ বিতরণ

বগুড়ার মোকামতলায় জমি সংক্রান্ত বিরোধে দুই চাচাতো ভাই খুন, গ্রেপ্তার ১

সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি / ৮৪ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

92

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন— লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াছিন (৩৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের চাচা রেজাউল ইসলাম ও তার ছেলে রাহাতের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে সুমন ও ইয়াছিন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ইয়াছিনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সুমনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা