• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মন্টুকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা আমরা মুক্তিযোদ্ধার সন্তান শেরপুর উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন সৈয়দপুর গ্রীন হার্ট ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় রোগীর সেবা প্রদান। গাইবান্ধায় পুকুরে বিষ দিয়ে ১০-১৫ লাখ টাকার মাছ নিধন: দিশেহারা মৎস্য চাষী ধুনটের তৃণমূল রাজনীতিতে আস্থার প্রতীক: সারমিন সুলতানা দীপ্তি শেরপুরে এমপি সিরাজের গণশুনানি, জনগণের সমস্যা শুনে সমাধানের আশ্বাস শেরপুরের বোংগা গ্রামে মাদকের আখড়া আতঙ্কে কিশোর-যুবক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল

সলঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মন্টুকে রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা

জি এম সপ্না, স্টাফ রিপোর্টার / ৪৫ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

49

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম মন্টু।জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব অর্পণ করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ০৩ মে ২০২৬ তারিখের স্মারকের প্রেক্ষিতে সলঙ্গা ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখার স্বার্থে পূর্বের একটি অফিস আদেশ বাতিল করা হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ,ইউপি-১শাখার পরিপত্র এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯-এর ৩৩,১০১ ও ১০২ ধারার আলোকে রফিকুল ইসলাম মন্টুকে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে অগোছালো অবস্থায় থাকা সলঙ্গা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।দায়িত্ব পাওয়ার পর সলঙ্গা ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য,প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান।
এদিকে,রফিকুল ইসলাম মন্টু পেশাগত সাংবাদিকদের সংগঠন “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।তিনি পরিষদ পরিচালনার দায়িত্ব পাওয়ায় শুক্রবার বিকেলে “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র পক্ষ থেকেও তাকে সংবর্ধনা প্রদান ও মিষ্টি বিতরণ করা হয়।এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই।
প্রতিক্রিয়ায় প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু বলেন,আমাকে এই দায়িত্ব দেয়ায় সম্মানিত জেলা প্রশাসক মহোদয়,ডিডিএলজি- সিরাজগঞ্জ,সুযোগ্য উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
“পরিষদের সকল সদস্য,প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সহযোগীতা নিয়ে আমি আমার দায়িত্ব পালন করবো।ইউনিয়নবাসী যেন সেবা নিতে এসে কোনো ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা