• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গার সাহেবগঞ্জে গরু-ছাগল হাটের উদ্বোধন পলাশবাড়ীতে হত্যা মামলার এক আসামি গ্রেফতার সরকারি আবাসনের খাস জমি ব্যক্তি মালিকানায় দিচ্ছেন এসিল্যান্ড! শিবগঞ্জে রাস্তা রক্ষার দাবিতে কাফনের কাপড় পরে এলাকাবাসীর প্রতিবাদ শেরপুর প্লাজা মার্কেটে আগুনে পুড়ে ছাই ইলেকট্রনিক্স গোডাউন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু  গোদাগাড়ীতে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই- এমপি বিলকিস আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই- এমপি বিলকিস কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ আজিজুলের বিরুদ্ধে

শেরপুর প্লাজা মার্কেটে আগুনে পুড়ে ছাই ইলেকট্রনিক্স গোডাউন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

নাজমুল হুদা নয়ন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি / ৩০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

36

শেরপুর প্লাজা মার্কেটে আগুনে পুড়ে ছাই ইলেকট্রনিক্স গোডাউন, ক্ষতি প্রায় ৩ লাখ টাকা

বগুড়ার শেরপুর উপজেলায় শেরপুর প্লাজা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দেবদূত ইলেকট্রনিক্সের গোডাউনে থাকা সকল মালামাল পুড়ে গেছে। বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দেবদূত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার তলাপাত্র জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গোডাউনে থাকা সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নাজমুল হুদা নয়ন
শেরপুর বগুড়া প্রতিনিধি
৬ মে ২০২৬
০১৭৬১০০৭৩৭৪


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা