• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার নীলফামারীতে দেশীয় ছোট মাছ রক্ষায় মোবাইল কোট অভিযানে কারেন্ট জাল পুরিয়ে ধ্বংস সংসদে সৌজন্যের নজির, সবার জন্য আম পাঠালেন জামায়াত আমির কৃষিই সমৃদ্ধি:সৈয়দপুরে জমকালো আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত তালোড়া পৌরসভায় খসড়া বাজেট সম্পর্কে টিএলসিসির মতবিনিময় সভা রাজবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১ কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হিমাগারে ভাড়া কমানোর দাবীতে চাষিদের স্মারকলিপি প্রদান রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ।

চেয়ারম্যান পদে প্রচারণায় বিএনপি নেতা শফিকুল ইসলাম, জনসম্পৃক্ততায় বাড়ছে জনপ্রিয়তা

বগুড়া প্রতিনিধি / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

30

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ভাটরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মাটিহাস গ্রামের মরহুম আক্কেল আলী মন্ডলের পুত্র ও বিএনপি নেতা শফিকুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শুনছেন

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

সাম্প্রতিক গণসংযোগকালে শফিকুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ভাটরা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে আমি বিশেষভাবে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় মুরব্বি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় অনেকে ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক সম্পৃক্ততার কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শফিকুল ইসলামের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে তার কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

স্থানীয় জনগণের প্রত্যাশা, আগামী দিনে শফিকুল ইসলাম তার জনসম্পৃক্ত কার্যক্রম আরও বেগবান করবেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা